দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া আনতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ শিক্ষা নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে এই দুটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘পাঠচক্র: আনন্দ পাঠের আসর-২০২৬’ এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে ‘আলো’ নামের একটি বিশেষ কর্মসূচি চালুর কথা জানান। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সাথেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
সভার আগে প্রতিমন্ত্রী হবিগঞ্জের মাধবপুর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ‘স্কুল ফিডিং’ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন