দিকপাল

মজুরি আন্দোলন ঘিরে রণক্ষেত্র গাজীপুর, ভিডিও করতে গিয়ে নিহত শ্রমিক


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১২:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

মজুরি আন্দোলন ঘিরে রণক্ষেত্র গাজীপুর, ভিডিও করতে গিয়ে নিহত শ্রমিক
ছবি : সংগ্রহীত

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকা, বাংলাবাজার ও মির্জাপুর এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক মহাসড়কে নেমে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে গত সোমবার বাহাদুরপুর এলাকায় আন্দোলনের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় আন্দোলনকারীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পাওয়া পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় ‘লায়লা স্টাইল লিমিটেড’-এর শ্রমিক ছিলেন; এই মৃত্যুর ঘটনার জেরে বুধবার বাংলাবাজার এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


মজুরি আন্দোলন ঘিরে রণক্ষেত্র গাজীপুর, ভিডিও করতে গিয়ে নিহত শ্রমিক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকা, বাংলাবাজার ও মির্জাপুর এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক মহাসড়কে নেমে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে গত সোমবার বাহাদুরপুর এলাকায় আন্দোলনের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় আন্দোলনকারীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পাওয়া পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় ‘লায়লা স্টাইল লিমিটেড’-এর শ্রমিক ছিলেন; এই মৃত্যুর ঘটনার জেরে বুধবার বাংলাবাজার এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল