দিকপাল

পারমাণবিক হামলার ভয়ে ইরানে জরুরি সতর্কতা জারি


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ১০:৩৫ এ এম | প্রিন্ট সংস্করণ

পারমাণবিক হামলার ভয়ে ইরানে জরুরি সতর্কতা জারি
ছবি : সংগ্রহীত

পারমাণবিক হামলার আশঙ্কা থেকে নাগরিকদের সুরক্ষায় জরুরি পাঁচ দফা নির্দেশনা প্রচার করছে ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ থেকে প্রাণ বাঁচাতে বিস্ফোরণের মুহূর্তে করণীয়, তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা এবং নিরাপদ আশ্রয়ে অবস্থানের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে এসব বার্তায়।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) হঠাৎ করেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সতর্কবার্তা প্রচার শুরু হয়। নির্দেশনায় বিস্ফোরণের দিকে সরাসরি তাকাতে নিষেধ করার পাশাপাশি দ্রুত শক্ত কাঠামোর ভেতরে আশ্রয় নেওয়া, মুখ নিচু করে শুয়ে থাকা, এবং তেজস্ক্রিয় কণা থেকে শরীর রক্ষায় কুসুম গরম পানি ও সাবান দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার আগে ঘর থেকে না বের হওয়া এবং শুধুমাত্র বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের কড়া নির্দেশ রয়েছে।

এদিকে একই সময়ে ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। তেহরানে ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, যদিও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন নেতারা।


সূত্র: ইরানি টেলিভিশন চ্যানেল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


পারমাণবিক হামলার ভয়ে ইরানে জরুরি সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

পারমাণবিক হামলার আশঙ্কা থেকে নাগরিকদের সুরক্ষায় জরুরি পাঁচ দফা নির্দেশনা প্রচার করছে ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল। সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণ থেকে প্রাণ বাঁচাতে বিস্ফোরণের মুহূর্তে করণীয়, তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা এবং নিরাপদ আশ্রয়ে অবস্থানের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে এসব বার্তায়।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) হঠাৎ করেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সতর্কবার্তা প্রচার শুরু হয়। নির্দেশনায় বিস্ফোরণের দিকে সরাসরি তাকাতে নিষেধ করার পাশাপাশি দ্রুত শক্ত কাঠামোর ভেতরে আশ্রয় নেওয়া, মুখ নিচু করে শুয়ে থাকা, এবং তেজস্ক্রিয় কণা থেকে শরীর রক্ষায় কুসুম গরম পানি ও সাবান দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার আগে ঘর থেকে না বের হওয়া এবং শুধুমাত্র বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের কড়া নির্দেশ রয়েছে।

এদিকে একই সময়ে ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। তেহরানে ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, যদিও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন নেতারা।


সূত্র: ইরানি টেলিভিশন চ্যানেল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল