দিকপাল

ফ্রান্সে জনসেবা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গণবিক্ষোভ, সংঘর্ষে গ্রেফতার ৫৬৫


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৯:২৫ এ এম | প্রিন্ট সংস্করণ

ফ্রান্সে জনসেবা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গণবিক্ষোভ, সংঘর্ষে গ্রেফতার ৫৬৫
ছবি : সংগ্রহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পাবলিক সার্ভিসের মান অবনতির প্রতিবাদে ফ্রান্সে আয়োজিত তৃতীয় দফার গণবিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিস ও মার্শেইসহ বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দেশজুড়ে আয়োজিত এসব বিক্ষোভ থেকে এ পর্যন্ত ৫৬৫ জনকে গ্রেফতার করেছে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের এই বিক্ষোভগুলোতে দেশজুড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। কেবল প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বুলেভার্ড এলাকাতেই হ্যালোউইনের পোশাক পরিহিত প্রায় ৭০ হাজার মানুষ মিছিলে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও সন্ধ্যার পর কিছু দাঙ্গাকারীর তীব্র সহিংসতার মুখে পড়ে পুলিশ। দাঙ্গাকারীরা এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করে, যাকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হত্যার চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে প্যারিসে চারজন পুলিশ সদস্য এবং একজন সামরিক পুলিশ আহত হন। যেকোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে আগে থেকেই ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এলিট ইউনিটসহ ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমে মোতায়েন করেছিল। বিক্ষোভকারীরা বর্তমান সরকারের অব্যবস্থাপনা এবং সাধারণ পরিবারের চরম অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


সূত্র: দ্য গার্ডিয়ান ও ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ফ্রান্সে জনসেবা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গণবিক্ষোভ, সংঘর্ষে গ্রেফতার ৫৬৫

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পাবলিক সার্ভিসের মান অবনতির প্রতিবাদে ফ্রান্সে আয়োজিত তৃতীয় দফার গণবিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিস ও মার্শেইসহ বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দেশজুড়ে আয়োজিত এসব বিক্ষোভ থেকে এ পর্যন্ত ৫৬৫ জনকে গ্রেফতার করেছে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের এই বিক্ষোভগুলোতে দেশজুড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। কেবল প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বুলেভার্ড এলাকাতেই হ্যালোউইনের পোশাক পরিহিত প্রায় ৭০ হাজার মানুষ মিছিলে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও সন্ধ্যার পর কিছু দাঙ্গাকারীর তীব্র সহিংসতার মুখে পড়ে পুলিশ। দাঙ্গাকারীরা এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করে, যাকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হত্যার চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে প্যারিসে চারজন পুলিশ সদস্য এবং একজন সামরিক পুলিশ আহত হন। যেকোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে আগে থেকেই ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এলিট ইউনিটসহ ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমে মোতায়েন করেছিল। বিক্ষোভকারীরা বর্তমান সরকারের অব্যবস্থাপনা এবং সাধারণ পরিবারের চরম অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


সূত্র: দ্য গার্ডিয়ান ও ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল