দিকপাল

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম চুয়েট স্কুল অ্যান্ড কলেজের তামজিদ তাহমিদ রেজা


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ০৪:১২ পি এম | প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম চুয়েট স্কুল অ্যান্ড কলেজের তামজিদ তাহমিদ রেজা
ছবি : সংগ্রহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামজিদ তাহমিদ রেজা। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন রয়েছে তার।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ফলাফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় তামজিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’ ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার বাবা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম জানান, ও চেষ্টা করেছে এবং সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে। বাবা হিসেবে এই অনুভূতি অত্যন্ত আনন্দের।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫০ হাজার ১৬৬ জন পাস করেছেন এবং পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে এ বোর্ডে সর্বনিম্ন। এছাড়া এ বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম চুয়েট স্কুল অ্যান্ড কলেজের তামজিদ তাহমিদ রেজা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামজিদ তাহমিদ রেজা। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন রয়েছে তার।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ফলাফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় তামজিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’ ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার বাবা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম জানান, ও চেষ্টা করেছে এবং সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে। বাবা হিসেবে এই অনুভূতি অত্যন্ত আনন্দের।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫০ হাজার ১৬৬ জন পাস করেছেন এবং পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে এ বোর্ডে সর্বনিম্ন। এছাড়া এ বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল