দিকপাল

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১২:৫৫ পি এম | প্রিন্ট সংস্করণ

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার
ছবি : সংগ্রহীত

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এবং টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন এবং পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রথম প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়ে থাকে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সূত্র: টঙ্গী নৌ পুলিশ ও উত্তরখান থানা

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এবং টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন এবং পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রথম প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়ে থাকে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সূত্র: টঙ্গী নৌ পুলিশ ও উত্তরখান থানা


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল