ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মিরপুর-১৪ ও সংলগ্ন এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নেন।
শ্রমিকদের এই আন্দোলনের ফলে মিরপুর-১০ ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আকস্মিক সড়ক অবরোধের কারণে অফিসগামী সাধারণ মানুষ ও চরম ভোগান্তিতে পড়েন এবং অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যগণ কাজ করছেন বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন