মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার মুখে পড়া তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁদেরকে ওএসডি করার এই সিদ্ধান্ত জানানো হয়। ওএসডি হওয়া ২৯তম বিসিএসের এই কর্মকর্তারা হলেন— জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।
ঘটনার বিবরণে জানা যায়, উক্ত কর্মকর্তারা নিয়োগের সময় মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করলেও পরবর্তীতে কোটার সুযোগ নিয়ে চাকরি গ্রহণ করেন। দীর্ঘ তদন্ত শেষে জালিয়াতির তথ্য প্রমাণ পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসে ওই তিন উপসচিবসহ মোট ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন