দিকপাল

বিদেশে কনস্যুলার সহায়তা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে রিট


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১০:৩৭ এ এম | প্রিন্ট সংস্করণ

বিদেশে কনস্যুলার সহায়তা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে রিট
ছবি : সংগ্রহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সময়মতো কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও এফএম অ্যাসোসিয়েটসের পার্টনার অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ নিজে আবেদনকারী হয়ে এই রিটটি করেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।

রিটে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দার কনসাল জেনারেল এবং শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে বিবাদী করা হয়েছে। বিশেষ করে গত ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যথাসময়ে কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া বিষয়টিকে সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে অসংগত ঘোষণা করে বিবাদীদের আইনগত দায়িত্ব পালনের নির্দেশনা চাওয়া হয়েছে। 

আবেদনে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব বিদেশি মিশনে সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানোর আদেশ চাওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বন্দীদের মামলা পর্যালোচনা, আপিল বা ক্ষমার আবেদনের সময়সীমা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি সৌদি আরবের আলোচিত ঘটনায় কর্তৃপক্ষের কাছে থাকা নথিপত্র ও গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে ১৪ দিনের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশনারও আবেদন জানানো হয়েছে।


সূত্র: সুপ্রিম কোর্ট ও রিট আবেদনকারী

বিষয় : বিদেশে কনস্যুলার সহায়তা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে রিট

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


বিদেশে কনস্যুলার সহায়তা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সময়মতো কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও এফএম অ্যাসোসিয়েটসের পার্টনার অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ নিজে আবেদনকারী হয়ে এই রিটটি করেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।

রিটে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দার কনসাল জেনারেল এবং শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে বিবাদী করা হয়েছে। বিশেষ করে গত ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যথাসময়ে কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া বিষয়টিকে সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে অসংগত ঘোষণা করে বিবাদীদের আইনগত দায়িত্ব পালনের নির্দেশনা চাওয়া হয়েছে। 

আবেদনে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব বিদেশি মিশনে সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানোর আদেশ চাওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বন্দীদের মামলা পর্যালোচনা, আপিল বা ক্ষমার আবেদনের সময়সীমা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি সৌদি আরবের আলোচিত ঘটনায় কর্তৃপক্ষের কাছে থাকা নথিপত্র ও গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে ১৪ দিনের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশনারও আবেদন জানানো হয়েছে।


সূত্র: সুপ্রিম কোর্ট ও রিট আবেদনকারী


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল