দিকপাল

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১০:২৫ এ এম | প্রিন্ট সংস্করণ

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ছবি : সংগ্রহীত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে উল্লেখিত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।


সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে উল্লেখিত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।


সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল