আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য ও মন্ত্রীদের বিষয়ে মন্তব্য করা হয়েছিল বলে স্পষ্ট করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিগত সরকারের আমলে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সমাজের যোগ্য ও সৎ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছিল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরা যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান, সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না।
আগামী নির্বাচন প্রসঙ্গে আশা প্রকাশ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি গ্রহণযোগ্য ও সুষ্ঠু হয়েছে।
ভোলার গ্যাসসম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে স্পিকার বলেন, ভোলায় দেশের মোট মজুতের সমপরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্পদের ওপর স্থানীয় অধিবাসীদের ন্যায্য অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে।
সংবাদ সম্মেলনে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন।
সূত্র: ভোলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন