দিকপাল

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আনন্দঘন শারদীয় দুর্গোৎসব


সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ১২:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আনন্দঘন শারদীয় দুর্গোৎসব
ছবি: সংগৃহীত

আনন্দ, গভীর আবেগ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর শুভক্ষণে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন 'আনন্দময়ী'।

বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ভক্তরা। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে রাজধানী পলাশীর মোড় থেকে বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। ঢাকের বাদ্য আর ভক্তদের শ্রদ্ধার্ঘ্যে সুসজ্জিত ট্রাঙ্ক শোভাযাত্রাটি শহীদ মিনার, হাইকোর্ট ও গোলাপ শাহ মাজার হয়ে সদরঘাটে পৌঁছায়। সন্ধ্যায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীসহ দেশের বিভিন্ন জলাশয়ে অনুরাগী ভক্তকুলের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ বছর সারা দেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে উদযাপিত হয় উৎসব। উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থল ও নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে পূজার ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়, যা সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটির সুযোগ তৈরি করেছে।

ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের ভিতরের আসুরিক প্রবৃত্তি ত্যাগ করে সম্প্রীতি ও শান্তির সমাজ গড়ে তোলা। শান্তি ও শুভ কামনায় আগামী বছরের প্রত্যাশায় দেবী দুর্গাকে বিদায় জানান দেশজুড়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা।


সূত্র: পূজা উদযাপন পরিষদ ও নিজস্ব প্রতিবেদক

বিষয় : রাজধানী পলাশী দর্পণ আনন্দময়ী বিসর্জন পূজা প্রতিমা বিজয়া শোভাযাত্রা বুড়িগঙ্গা তুরাগ ষষ্ঠী তিথি পূজার ছুটি দেবী দুর্গা

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আনন্দঘন শারদীয় দুর্গোৎসব

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

আনন্দ, গভীর আবেগ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর শুভক্ষণে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন 'আনন্দময়ী'।

বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ভক্তরা। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে রাজধানী পলাশীর মোড় থেকে বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। ঢাকের বাদ্য আর ভক্তদের শ্রদ্ধার্ঘ্যে সুসজ্জিত ট্রাঙ্ক শোভাযাত্রাটি শহীদ মিনার, হাইকোর্ট ও গোলাপ শাহ মাজার হয়ে সদরঘাটে পৌঁছায়। সন্ধ্যায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীসহ দেশের বিভিন্ন জলাশয়ে অনুরাগী ভক্তকুলের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ বছর সারা দেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে উদযাপিত হয় উৎসব। উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থল ও নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার করে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে পূজার ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়, যা সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটির সুযোগ তৈরি করেছে।

ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের ভিতরের আসুরিক প্রবৃত্তি ত্যাগ করে সম্প্রীতি ও শান্তির সমাজ গড়ে তোলা। শান্তি ও শুভ কামনায় আগামী বছরের প্রত্যাশায় দেবী দুর্গাকে বিদায় জানান দেশজুড়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা।


সূত্র: পূজা উদযাপন পরিষদ ও নিজস্ব প্রতিবেদক


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল