দিকপাল

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ১১:৩৬ এ এম | প্রিন্ট সংস্করণ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  

জানাজা শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুম সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একে একে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন স্তরের হুইপ এবং বর্তমান ও সাবেক সংসদ সদস্যবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ঢাকার বর্ষীয়ান এই সাবেক রাজনীতিবিদ ও সংসদ সদস্য মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

পরিবারের স্বজনেরা জানিয়েছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেল তিনটায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে নিজ বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  

জানাজা শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুম সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একে একে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন স্তরের হুইপ এবং বর্তমান ও সাবেক সংসদ সদস্যবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ঢাকার বর্ষীয়ান এই সাবেক রাজনীতিবিদ ও সংসদ সদস্য মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

পরিবারের স্বজনেরা জানিয়েছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেল তিনটায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে নিজ বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় দাফন করা হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল