দিকপাল

এক দশকের বিরতি কাটিয়ে ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ফিরছেন ইমরান খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ০৭:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

এক দশকের বিরতি কাটিয়ে ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ফিরছেন ইমরান খান

দীর্ঘ এক দশকের বিরতি শেষে আবারও মূল চরিত্রে অভিনয় দিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর প্রত্যাবর্তনের নতুন সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’ বর্তমানে রয়েছে মুক্তির চূড়ান্ত অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর সরাসরি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে সিনেমাটি। সেই লক্ষ্য সামনে রেখে বর্তমানে দ্রুতগতিতে চলছে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ। 

প্রথমে ২০২৬ সালের শুরুর দিকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এবার বড়দিনের ছুটিকে সামনে রেখে নতুন করে মুক্তির দিনক্ষণ নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। রোমান্টিক গল্পের এই সিনেমায় ইমরান খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ভূমি পেডনেকর।

সম্প্রতি সিনেমাটির মুক্তি প্রসঙ্গে ইমরান খান বলেন, “আমাদের জানানো হয়েছে যে ডিসেম্বরের মাঝামাঝি, অর্থাৎ ১৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ছবিটি জমা দিতে আমরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। যেহেতু সিনেমাটি প্রেক্ষাগৃহে নয় বরং ওটিটিতে দেখা যাবে, তাই মুক্তির সুনির্দিষ্ট তারিখ খুব একটা বড় পার্থক্য তৈরি করবে বলে মনে হয় না। অবশেষে সিনেমাটি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে পারব ভেবেই আমি ভীষণ আনন্দিত।” 

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ ছিল প্রধান চরিত্রে ইমরান খানের সর্বশেষ সিনেমা। এরপর দীর্ঘ সময় রূপালী পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে চলতি বছর আমির খান প্রযোজিত এবং বীর দাস ও কাভি শাস্ত্রীর যৌথ পরিচালনায় ‘হ্যাপি প্যাটেল: খাতরনাক জাসুস’ সিনেমায় একটি বিশেষ অতিথি চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।

দীর্ঘ অপেক্ষার পর আবারও কেন্দ্রীয় চরিত্রে ইমরান খানের এমন প্রত্যাবর্তনে ভক্ত ও অনুরাগী মহলে ব্যাপক উৎসুক্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এক দশকের বিরতি কাটিয়ে ‘আধুরে হাম আধুরে তুম’ দিয়ে ফিরছেন ইমরান খান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল