দিকপাল

হরমুজ প্রণালিতে প্রতি রাতেই আইআরজিসির অভিযান, অস্থির বিশ্ব তেলের বাজার

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ০২:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালিতে প্রতি রাতেই আইআরজিসির অভিযান, অস্থির বিশ্ব তেলের বাজার

আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত নিয়ম লঙ্ঘনকারী বাণিজ্যিক ও অন্যান্য জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান আলী মোহাম্মাদি। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী মোহাম্মাদি জানান, সংঘাত শুরুর পর থেকে প্রতি রাতে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। একই সাথে স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে অতিক্রমকারী সকল জাহাজের ওপর আইআরজিসি নৌবাহিনী সার্বক্ষণিক কড়া নজরদারি বজায় রাখছে।

তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের সামুদ্রিক আইন ও নিয়মাবলি অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পূর্ণ সক্ষমতা আইআরজিসির রয়েছে এবং প্রণালির যেকোনো স্থানে সেসব জাহাজকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তাদের বাহিনীর আছে।

হরমুজ প্রণালিতে ইরানের এই কঠোর সামরিক অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন তেহরানের সাথে 'ফলপ্রসূ আলোচনা' চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো সামরিক হামলা না চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। 

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নমনীয় মন্তব্য সত্ত্বেও হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা ও অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফেই প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সর্বশেষ কারবারে আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৪৯ ডলারে গিয়ে পৌঁছেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে প্রতি রাতেই আইআরজিসির অভিযান, অস্থির বিশ্ব তেলের বাজার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত নিয়ম লঙ্ঘনকারী বাণিজ্যিক ও অন্যান্য জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান আলী মোহাম্মাদি। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী মোহাম্মাদি জানান, সংঘাত শুরুর পর থেকে প্রতি রাতে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। একই সাথে স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে অতিক্রমকারী সকল জাহাজের ওপর আইআরজিসি নৌবাহিনী সার্বক্ষণিক কড়া নজরদারি বজায় রাখছে।

তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের সামুদ্রিক আইন ও নিয়মাবলি অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পূর্ণ সক্ষমতা আইআরজিসির রয়েছে এবং প্রণালির যেকোনো স্থানে সেসব জাহাজকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তাদের বাহিনীর আছে।

হরমুজ প্রণালিতে ইরানের এই কঠোর সামরিক অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন তেহরানের সাথে 'ফলপ্রসূ আলোচনা' চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো সামরিক হামলা না চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। 

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নমনীয় মন্তব্য সত্ত্বেও হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা ও অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফেই প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

সর্বশেষ কারবারে আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৪৯ ডলারে গিয়ে পৌঁছেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল