দিকপাল

প্রবাসীরাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক: সংবর্ধনা সভায় নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ০২:২১ এ এম | প্রিন্ট সংস্করণ

প্রবাসীরাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক: সংবর্ধনা সভায় নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

ওমানপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রেমিট্যান্সযোদ্ধা এইচ এম সাদ্দামকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা প্রবাসীরাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক। 

বুধবার (৭ অক্টোবর) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন এ্যানেল বলেন, "সাদ্দামের মতো মানবিক সহযোদ্ধারাই আগামীর বাংলাদেশ। একজন প্রবাসীর ঘামের বিনিময়েই দেশের লাখো পরিবারের মুখে হাসি ফুটে।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটি সদস্য মানবিক ও অনুপম চরিত্রের অধিকারী, যার উজ্জ্বল দৃষ্টান্ত এইচ এম সাদ্দাম। 

সংবর্ধিত অতিথির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমানপ্রবাসী এইচ এম সাদ্দাম বলেন, "আজকের এই সংবর্ধনা আমার জীবনের পরম প্রাপ্তি। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি বহু ভালো কাজের অংশীদার হতে পেরেছি।"

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আবদুর ছবুর কোম্পানি। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী এরসাদুল হক সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সফিউল আলম খোকন, বিশিষ্ট সংগঠক এম এইচ আর হারুন এবং আহমদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

প্রবাসীরাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক: সংবর্ধনা সভায় নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ওমানপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রেমিট্যান্সযোদ্ধা এইচ এম সাদ্দামকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা প্রবাসীরাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক। 

বুধবার (৭ অক্টোবর) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন এ্যানেল বলেন, "সাদ্দামের মতো মানবিক সহযোদ্ধারাই আগামীর বাংলাদেশ। একজন প্রবাসীর ঘামের বিনিময়েই দেশের লাখো পরিবারের মুখে হাসি ফুটে।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিটি সদস্য মানবিক ও অনুপম চরিত্রের অধিকারী, যার উজ্জ্বল দৃষ্টান্ত এইচ এম সাদ্দাম। 

সংবর্ধিত অতিথির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমানপ্রবাসী এইচ এম সাদ্দাম বলেন, "আজকের এই সংবর্ধনা আমার জীবনের পরম প্রাপ্তি। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি বহু ভালো কাজের অংশীদার হতে পেরেছি।"

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারী আমানুল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আবদুর ছবুর কোম্পানি। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী এরসাদুল হক সিদ্দিকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সফিউল আলম খোকন, বিশিষ্ট সংগঠক এম এইচ আর হারুন এবং আহমদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল