দিকপাল

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রী

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ০৪:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা ও লুকায়িত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিলে আগামী দিনের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে শিশুরা যে বিষয়ে আগ্রহী, অভিভাবকদের সে বিষয়ে তাদের অবাধ চর্চা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে বছর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে শিশু একাডেমির অনুষ্ঠানে এসেছিলেন তারেক রহমান। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তিতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়ে শৈশবের সেসব স্মৃতিকাতর দিনের কথা স্মরণ করেন তিনি। 

বক্তব্যে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "গিটার ও কি-বোর্ড বাজানোর শখ ছিল আমার। শুরু করেছিলাম, তবে তা শেষ করতে পারিনি।" শিশুদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা যারা গিটার, কি-বোর্ড, হারমোনিয়াম কিংবা বাঁশি বাজাতে পছন্দ করো, তা শেখা শুরুর পর অবশ্যই শেষ করবে।"

প্রধানমন্ত্রী জানান, কেবল পড়াশোনাই নয়, সংস্কৃতির পাশাপাশি দেশের প্রতিটি শিশুকে খেলাধুলাতেও পারদর্শী করে তুলতে চায় সরকার। এই লক্ষ্যে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে আগামী ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তিনি শিশুদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে শিশুরা যাতে সহজে ও অনায়াসে তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারে, সে বিষয়ে অভিভাবক ও সমাজকে বিশেষভাবে নজর দেওয়ার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শিশুদের মেধা ও লুকায়িত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিলে আগামী দিনের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে শিশুরা যে বিষয়ে আগ্রহী, অভিভাবকদের সে বিষয়ে তাদের অবাধ চর্চা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে বছর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে শিশু একাডেমির অনুষ্ঠানে এসেছিলেন তারেক রহমান। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তিতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়ে শৈশবের সেসব স্মৃতিকাতর দিনের কথা স্মরণ করেন তিনি। 

বক্তব্যে নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "গিটার ও কি-বোর্ড বাজানোর শখ ছিল আমার। শুরু করেছিলাম, তবে তা শেষ করতে পারিনি।" শিশুদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা যারা গিটার, কি-বোর্ড, হারমোনিয়াম কিংবা বাঁশি বাজাতে পছন্দ করো, তা শেখা শুরুর পর অবশ্যই শেষ করবে।"

প্রধানমন্ত্রী জানান, কেবল পড়াশোনাই নয়, সংস্কৃতির পাশাপাশি দেশের প্রতিটি শিশুকে খেলাধুলাতেও পারদর্শী করে তুলতে চায় সরকার। এই লক্ষ্যে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে আগামী ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তিনি শিশুদের পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে শিশুরা যাতে সহজে ও অনায়াসে তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারে, সে বিষয়ে অভিভাবক ও সমাজকে বিশেষভাবে নজর দেওয়ার পরামর্শ দেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল