প্রতিষ্ঠানের বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিনাপয়সায় শিক্ষাদানকারী ব্যতিক্রমী শিক্ষক মো. লুৎফর রহমানকে বিশেষ অবসর ভাতা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে নির্বাচিত ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেন। এই গুণী শিক্ষকদের মধ্য থেকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন শিক্ষককে প্রধানমন্ত্রী নিজেই সরাসরি নির্বাচন করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ মনোনয়ন পাওয়া এই সাতজন শিক্ষক হলেন—বিনাপয়সায় শিক্ষাদানকারী মো. লুৎফর রহমান, 'রমনী কান্ত পাঠশালা'র প্রতিষ্ঠাতা রমনী কান্ত বেপারী, বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন, ঢাকার ডেমরার মারকাযুল মাদীনা শিক্ষা পরিবারের অধ্যক্ষ মুহা. মুঈনুদ্দীন মজুমদার, ফেনীর কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি, চাঁদপুর সদরের ৬৯ নং বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফছা আক্তার এবং ঢাকা সেনানিবাসের প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খান।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন