দিকপাল

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সোলাইমান মোল্লা (৭০) এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ঢাকা থেকে বাসে চড়ে তাঁদের গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় ফিরছিলেন। পথে তাঁরা গোপালগঞ্জের মাঝিগাতী বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এর পর সড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাঁদের সজোরে চাপা দেয়। এতে বাসের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত স্থান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।   

বিষয় : গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির,

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সোলাইমান মোল্লা (৭০) এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ঢাকা থেকে বাসে চড়ে তাঁদের গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় ফিরছিলেন। পথে তাঁরা গোপালগঞ্জের মাঝিগাতী বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এর পর সড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাঁদের সজোরে চাপা দেয়। এতে বাসের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত স্থান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।   

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল