দিকপাল

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলা: রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ০৫:৪১ পি এম | প্রিন্ট সংস্করণ

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলা: রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে পুনরায় সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা পিবিআই মামলাটি থেকে আগে ৯ আসামিকে অব্যাহতির সুপারিশ করায় এবং নারাজি নাকচ হওয়ায় বাদীপক্ষ তার বিরুদ্ধে আদালতে রিভিশন আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে সেই রিভিশন আবেদন নামঞ্জুর করেন। তবে মামলার অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচারকাজ চলবে। রায়ে চরম অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় নিজ বাসভবনে হামলার শিকার হয়ে মারা যান তানজিল জাহান তামিম। তামিমের বাবার জমিতে প্লেজেন্ট প্রপার্টিজের বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বণ্টন নিয়ে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয়। সেখানে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল, যা আদালত বহাল রাখলেন।   

বিষয় : মহানগর, আবাসিক, দীপ্ত টিভি, তানজিল জাহান, সড়ক পরিবহনমন্ত্রী, pbi,

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলা: রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে পুনরায় সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা পিবিআই মামলাটি থেকে আগে ৯ আসামিকে অব্যাহতির সুপারিশ করায় এবং নারাজি নাকচ হওয়ায় বাদীপক্ষ তার বিরুদ্ধে আদালতে রিভিশন আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে সেই রিভিশন আবেদন নামঞ্জুর করেন। তবে মামলার অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচারকাজ চলবে। রায়ে চরম অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় নিজ বাসভবনে হামলার শিকার হয়ে মারা যান তানজিল জাহান তামিম। তামিমের বাবার জমিতে প্লেজেন্ট প্রপার্টিজের বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বণ্টন নিয়ে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয়। সেখানে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল, যা আদালত বহাল রাখলেন।   

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল