দিকপাল

ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ১২:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য সেনা কর্মকর্তা নিহত

ফেনীতে মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় বেপরোয়া ট্রাকের চাপায় প্রেষণে কর্মরত সাবেক র‌্যাব (এসআরবি) সদস্য সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম মো. আলমগীর হোসেন (৪৬)। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে প্রেষণে এসআরবি-৭-এ কর্মরত ছিলেন। আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে এসআরবি সদস্যরা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল এবং সেটির পেছনে থাকা অপর একটি ট্রাককে থামার সংকেত দেন দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে থামানো কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা এসআরবি সদস্য আলমগীর সরাসরি ট্রাকের নিচে চাপা পড়েন এবং ট্রাকটি পাশে থাকা একটি গর্তে পড়ে যায়। 

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আলমগীর এবং দুর্ঘটনা কবলিত ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সেনা কর্মকর্তা আলমগীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় আহত ট্রাকচালক সজিব (বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা) বর্তমানে হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, সরকারি বিভাগীয় বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য সেনা কর্মকর্তা নিহত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল