দিকপাল

কাগজপত্র হালনাগাদ ও মালিকানা হস্তান্তরে বিআরটি’র ৩ নির্দেশনা, সময়সীমা ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | ০৯:৩৭ পি এম | প্রিন্ট সংস্করণ

কাগজপত্র হালনাগাদ ও মালিকানা হস্তান্তরে বিআরটি’র ৩ নির্দেশনা, সময়সীমা ২৯ অক্টোবর

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা জারি করে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সুযোগ এটি। 

বিজ্ঞপ্তিতে বিআরটিএ স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের কাগজপত্র হালনাগাদ করে নিতে হবে। এর পাশাপাশি গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন না করার বিষয়ে চরম কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিক্রির পরপরই মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক হলেও তা না করায় সাবেক মালিকদের আইনি ঝামেলা, অগ্রিম আয়কর, ১৫০% পর্যন্ত অতিরিক্ত আয়কর ও পরিবেশ সারচার্জ গুনতে হচ্ছে।

বর্তমানে এই সেবা সহজতর করতে বিআরটিএ সেবা পোর্টালের (bsp.brta.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিয়ে একই দিনে মালিকানা হস্তান্তর নিশ্চিত করা হচ্ছে। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এদিকে, সড়ক আইন বাস্তবায়নে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ। প্রতিটি লাইসেন্সে সংরক্ষিত মোট ১২ পয়েন্টের বিপরীতে ট্রাফিক আইন অমান্য বা অপরাধের কারণে জরিমানা ও কারাদণ্ডের পাশাপাশি পয়েন্ট কাটা হচ্ছে। পয়েন্ট শূন্য হলে লাইসেন্স বাতিল বা স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে যেকোনো জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতে আগামী ২৯ অক্টোবরের মধ্যেই সব বকেয়া ও কাগজপত্র হালনাগাদ করার বিশেষ আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বিষয় : কাগজপত্র হালনাগাদ ও মালিকানা হস্তান্তরে বিআরটি’র ৩ নির্দেশনা, সময়সীমা ২৯ অক্টোবর,

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কাগজপত্র হালনাগাদ ও মালিকানা হস্তান্তরে বিআরটি’র ৩ নির্দেশনা, সময়সীমা ২৯ অক্টোবর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা জারি করে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সুযোগ এটি। 

বিজ্ঞপ্তিতে বিআরটিএ স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের কাগজপত্র হালনাগাদ করে নিতে হবে। এর পাশাপাশি গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন না করার বিষয়ে চরম কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বিক্রির পরপরই মালিকানা হস্তান্তর বাধ্যতামূলক হলেও তা না করায় সাবেক মালিকদের আইনি ঝামেলা, অগ্রিম আয়কর, ১৫০% পর্যন্ত অতিরিক্ত আয়কর ও পরিবেশ সারচার্জ গুনতে হচ্ছে।

বর্তমানে এই সেবা সহজতর করতে বিআরটিএ সেবা পোর্টালের (bsp.brta.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিয়ে একই দিনে মালিকানা হস্তান্তর নিশ্চিত করা হচ্ছে। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এদিকে, সড়ক আইন বাস্তবায়নে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ। প্রতিটি লাইসেন্সে সংরক্ষিত মোট ১২ পয়েন্টের বিপরীতে ট্রাফিক আইন অমান্য বা অপরাধের কারণে জরিমানা ও কারাদণ্ডের পাশাপাশি পয়েন্ট কাটা হচ্ছে। পয়েন্ট শূন্য হলে লাইসেন্স বাতিল বা স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে যেকোনো জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতে আগামী ২৯ অক্টোবরের মধ্যেই সব বকেয়া ও কাগজপত্র হালনাগাদ করার বিশেষ আহ্বান জানিয়েছে বিআরটিএ।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল