দিকপাল

আবহাওয়া

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | ০৮:৪৩ এ এম | প্রিন্ট সংস্করণ

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকার আকাশ আজ শনিবার (৩ অক্টোবর) আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার আকাশ আজ শনিবার (৩ অক্টোবর) আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল