দিকপাল

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ বন্ধ ও কিউআর কোডে বিনামূল্যে লেনদেনের ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ০২:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ বন্ধ ও কিউআর কোডে বিনামূল্যে লেনদেনের ঘোষণা অর্থমন্ত্রীর

আর্থিক খাতে বিভিন্ন পদ ও ব্যাংকের পরিচালক পদে বসতে দলের পক্ষ থেকে ব্যাপক রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ না দেওয়ার কড়া বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর দল ক্ষমতায় আসায় অনেকেই আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদে বসতে চান জানিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, সরকার কঠোর অবস্থান বজায় রাখছে এবং এসব আবেদন বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে মতিঝিলের একটি হোটেলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

আইসিবির অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইসিবিকে প্রচলিত নিয়ম অনুযায়ী কর প্রদান করেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। পরবর্তীতে দুপুরে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর কোড’ ব্যবহার করে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ডিজিটালাইজড লেনদেন পরিদর্শনকালে ক্যাশলেস অর্থনৈতিক কাঠামোর নতুন দিগন্ত উন্মোচনের কথা জানান তিনি।

বনানীর অনুষ্ঠানে অর্থমন্ত্রী ঘোষণা করেন, দেশে ক্যাশলেস ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই ‘বাংলা কিউআর’ সেবা আরও বিস্তৃত করা হচ্ছে, যেখানে লেনদেনের ওপর কোনো ধরনের বাড়তি ফি বা হিডেন চার্জ কাটা হবে না। ফুটপাতের ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ দেখা দিলেও দ্রুত তা সমাধান করা সম্ভব হবে উল্লেখ করে তিনি সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের নিঃসংকোচে আধুনিক এই ব্যাংকিং সেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ বন্ধ ও কিউআর কোডে বিনামূল্যে লেনদেনের ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আর্থিক খাতে বিভিন্ন পদ ও ব্যাংকের পরিচালক পদে বসতে দলের পক্ষ থেকে ব্যাপক রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ না দেওয়ার কড়া বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর দল ক্ষমতায় আসায় অনেকেই আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদে বসতে চান জানিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, সরকার কঠোর অবস্থান বজায় রাখছে এবং এসব আবেদন বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে মতিঝিলের একটি হোটেলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

আইসিবির অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইসিবিকে প্রচলিত নিয়ম অনুযায়ী কর প্রদান করেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। পরবর্তীতে দুপুরে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর কোড’ ব্যবহার করে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ডিজিটালাইজড লেনদেন পরিদর্শনকালে ক্যাশলেস অর্থনৈতিক কাঠামোর নতুন দিগন্ত উন্মোচনের কথা জানান তিনি।

বনানীর অনুষ্ঠানে অর্থমন্ত্রী ঘোষণা করেন, দেশে ক্যাশলেস ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই ‘বাংলা কিউআর’ সেবা আরও বিস্তৃত করা হচ্ছে, যেখানে লেনদেনের ওপর কোনো ধরনের বাড়তি ফি বা হিডেন চার্জ কাটা হবে না। ফুটপাতের ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এই ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ দেখা দিলেও দ্রুত তা সমাধান করা সম্ভব হবে উল্লেখ করে তিনি সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের নিঃসংকোচে আধুনিক এই ব্যাংকিং সেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান। 

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল