প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের সার্বিক বিষয় তুলে ধরতে সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'করবী হলে' এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম সাধারণ অধিবেশনে প্রদান করা ভাষণ, বৈশ্বিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্ব জলবায়ু ও রোহিঙ্গা সংকট নিরসনে উত্থাপিত প্রস্তাবনাসহ জাতিসংঘ সফরের বিভিন্ন অর্জন ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে ব্রিফ করা হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন