দখলদারদের উচ্ছেদ করে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দখলদারদের লাগানো অবৈধ সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়। তবে চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সেজন্য চলমান সংস্কারকাজের মধ্যেই সাময়িকভাবে খোলা আকাশের নিচে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রেখেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্লিনিকটির সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাসেবা স্বাভাবিক করতে আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রটি পুনরায় নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর নেত্রী সানজিদা ইসলাম তুলি। পরিদর্শন শেষে তিনি জানান, ক্লিনিকটিতে হামলার নেপথ্যে কারা জড়িত তা উদ্ঘাটনে জোর তদন্ত চলছে এবং সরকার জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে আকস্মিক হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর দখলদারেরা জায়গাটিতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘটনার পরপরই শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন