দিকপাল

সৌদির আকাশে হুতিদের হামলা প্রতিহতের দাবি, ৪ অস্ত্র ধ্বংস

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৩৮ এ এম | প্রিন্ট সংস্করণ

সৌদির আকাশে হুতিদের হামলা প্রতিহতের দাবি, ৪ অস্ত্র ধ্বংস

সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সামরিক জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জোটের দেওয়া তথ্যানুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে এবং ড্রোন দুটি রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসছিল। আকাশে প্রতিহত করা হলেও এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সৌদি ভূখণ্ডের সার্বিক নিরাপত্তায় যেকোনো আকাশপথের হুমকির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে জোটটি। ঘটনার আগে খামিস মুশাইত ও আবহা অঞ্চলে সৌদি সিভিল ডিফেন্স সতর্কতা জারি করলেও রিয়াদে আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলের পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদির আকাশে হুতিদের হামলা প্রতিহতের দাবি, ৪ অস্ত্র ধ্বংস

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সামরিক জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জোটের দেওয়া তথ্যানুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে এবং ড্রোন দুটি রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসছিল। আকাশে প্রতিহত করা হলেও এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সৌদি ভূখণ্ডের সার্বিক নিরাপত্তায় যেকোনো আকাশপথের হুমকির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে জোটটি। ঘটনার আগে খামিস মুশাইত ও আবহা অঞ্চলে সৌদি সিভিল ডিফেন্স সতর্কতা জারি করলেও রিয়াদে আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলের পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল