দিকপাল

রোহিঙ্গা-জলবায়ু সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭ এ এম | প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা-জলবায়ু সংকট নিয়ে  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ২৭তম তলায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের বৈশ্বিক শান্তি ও নিরাপত্তামূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানের বিষয়গুলো প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা ও বহুপাক্ষিক কূটনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের নিরবচ্ছিন্ন সমর্থনের আহ্বান জানান এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় পক্ষ বিদ্যমান অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত পোষণ করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা-জলবায়ু সংকট নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ২৭তম তলায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের বৈশ্বিক শান্তি ও নিরাপত্তামূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানের বিষয়গুলো প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা ও বহুপাক্ষিক কূটনৈতিক অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের নিরবচ্ছিন্ন সমর্থনের আহ্বান জানান এবং বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় পক্ষ বিদ্যমান অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত পোষণ করেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল