দিকপাল

অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৫ এ এম | প্রিন্ট সংস্করণ

অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি!

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা সাত দিন ছুটি কাটানোর একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে মোট দুই দিনের মূল সরকারি ছুটি থাকবে।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ১৮ ও ১৯ অক্টোবর (মহাসপ্তমী ও মহাষ্টমী) ঐচ্ছিক ছুটি গ্রহণের সুযোগ রয়েছে। এর সাথে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ বা নৈমিত্তিক ছুটি যুক্ত করলে, পরবর্তী সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) মিলিয়ে টানা সাত দিনের দীর্ঘ অবকাশ মিলবে।

অন্যান্য ধর্মের কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা নির্ধারিত দুই দিনের মূল ছুটি পাবেন। তবে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকলেও অনলাইন ও এটিএম সেবা চালু থাকবে। হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও গণমাধ্যমের মতো জরুরি সেবাসমূহ এই বর্ধিত ছুটির আওতামুক্ত থেকে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি!

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা সাত দিন ছুটি কাটানোর একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে মোট দুই দিনের মূল সরকারি ছুটি থাকবে।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ১৮ ও ১৯ অক্টোবর (মহাসপ্তমী ও মহাষ্টমী) ঐচ্ছিক ছুটি গ্রহণের সুযোগ রয়েছে। এর সাথে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ বা নৈমিত্তিক ছুটি যুক্ত করলে, পরবর্তী সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) মিলিয়ে টানা সাত দিনের দীর্ঘ অবকাশ মিলবে।

অন্যান্য ধর্মের কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা নির্ধারিত দুই দিনের মূল ছুটি পাবেন। তবে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকলেও অনলাইন ও এটিএম সেবা চালু থাকবে। হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও গণমাধ্যমের মতো জরুরি সেবাসমূহ এই বর্ধিত ছুটির আওতামুক্ত থেকে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল