চলতি ২০২৬ সালের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২৮৩ কোটি বা ২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান প্রতিবেদন থেকে দেখা যায়, পূর্ববর্তী বছরের একই সময়ে (আগস্ট) দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। বছর ব্যবধানে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, বৈদেশক মুদ্রার প্রবাহ ঊর্ধ্বমুখী থাকলেও আগস্টের ২৯ দিন পর্যন্ত দেশের ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন