দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ধমনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ সংলগ্ন আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজ চলাকাল ঢাকামুখী লেনে সৃষ্ট এই স্থবিরতা গত শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে নারী, শিশু ও বিদেশগামী যাত্রীদের পাশাপাশি হাজার হাজার দূরপাল্লার যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং হাইওয়ে পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় ধরনের গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার সকাল থেকে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলায় দুই লেনের সড়কের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে অতিক্রম করতে গিয়ে দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজা অতিক্রম করে যানজটের ব্যাপ্তি কুমিল্লার চান্দিনা পর্যন্ত গিয়ে পৌঁছায়।
কাঁচপুর ও দাউদকান্দি হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ব্রিজের সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে। যানজট নিরসন, পর্যায়ক্রমে গাড়ি পারাপার এবং মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে দায়িত্ব পালন করছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে পুলিশ।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন