রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা আধুনিকীকরণ ও সড়ক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পাশাপাশি ড্রোন সার্ভিলেন্স প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অত্যাধুনিক এই প্রযুক্তির সাহায্যে সড়ক, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানজটের কারণ শনাক্ত করা, বেপরোয়া যানবাহনকে সতর্ক করা এবং ভিডিও মামলা প্রদান করা হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রাথমিকভাবে ট্রায়াল রান ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনে যুক্ত থাকছে ‘ভয়েস সিস্টেম’ এবং ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ প্রযুক্তি। ফলে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের নম্বর প্লেট স্ক্যান করে সরাসরি ডিজিটাল কেস দেওয়া সম্ভব হবে।
ড্রোন চালানোর দক্ষতা অর্জনে ডিএমপির ট্রাফিক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তেজগাঁও বিভাগের একটি দল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং আগামী সপ্তাহ থেকে উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশ সদস্যদের ড্রোন চালনার ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান শুরু হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে খুব দ্রুতই রাজধানীর ট্রাফিক পুলিশিংয়ে ড্রোন সার্ভিলেন্স ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন