দিকপাল

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে প্রথম পটুয়াখালীর হাফেজ নূর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | ১০:৫৫ এ এম | প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে প্রথম পটুয়াখালীর হাফেজ নূর

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া চাঁদকাঠী গ্রামের সন্তান।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত মেধাবী প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ প্রতিযোগিতার চতুর্থ শাখায় শীর্ষ স্থান অধিকার করেন।

হাফেজ নূর উদ্দিন জাকারিয়া বাউফলের চাঁদকাঠী গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় এসে হিফজ সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর ডেমরা এলাকার ‘আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় অধ্যয়নরত আছেন।

বিশ্বমঞ্চে বিরল এ সাফল্যের পর বাউফল ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। হাফেজ নূরকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। দেশের এমন গৌরবোজ্জ্বল অর্জন তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে প্রথম পটুয়াখালীর হাফেজ নূর

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া চাঁদকাঠী গ্রামের সন্তান।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত মেধাবী প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ প্রতিযোগিতার চতুর্থ শাখায় শীর্ষ স্থান অধিকার করেন।

হাফেজ নূর উদ্দিন জাকারিয়া বাউফলের চাঁদকাঠী গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় এসে হিফজ সম্পন্ন করেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর ডেমরা এলাকার ‘আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় অধ্যয়নরত আছেন।

বিশ্বমঞ্চে বিরল এ সাফল্যের পর বাউফল ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। হাফেজ নূরকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। দেশের এমন গৌরবোজ্জ্বল অর্জন তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন স্থানীয়রা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল