দিকপাল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবীর রিজভী

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ০৬:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির শীর্ষ পদটি খালি হওয়ায় রুহুল কবীর রিজভীকে এই দায়িত্বে নিয়ে আসা হলো।

দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় রাজনৈতিক যোগাযোগ, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং বিরোধী অবস্থানে থাকা অবস্থায় দলের মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকার কারণে তাঁর নাম শীর্ষ বিবেচনায় ছিল।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবীর রিজভী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির শীর্ষ পদটি খালি হওয়ায় রুহুল কবীর রিজভীকে এই দায়িত্বে নিয়ে আসা হলো।

দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় রাজনৈতিক যোগাযোগ, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং বিরোধী অবস্থানে থাকা অবস্থায় দলের মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকার কারণে তাঁর নাম শীর্ষ বিবেচনায় ছিল।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল