নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষ 'পিংক বাস' সেবা। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাজধানীর তেজগাঁওস্থ বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়কমন্ত্রী জানান যে প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের ১টি রুটে ২টি এবং বগুড়ার ২ টি রুটে ২টি বাসসহ মোট ৩টি জেলায় ১৩টি রুটে ১৪টি পিংক বাস নিয়মিত চলাচল করবে। বাসের সংখ্যা ও রুট পরবর্তীতে আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।
রাজধানীর নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও ১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ বাস সেবাটি পাওয়া যাবে। নারীদের প্রতিদিনের যাতায়াত সহজতর করতে বিআরটিসির পরিচালিত এই উদ্যোগ গণপরিবহন খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন