দিকপাল

আগস্টের শেষার্ধে আকাশে চমক দেখার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ০৬:৩৯ পি এম | প্রিন্ট সংস্করণ

আগস্টের শেষার্ধে আকাশে চমক দেখার অপেক্ষা

ভাদ্রের শুরুতে বর্ষার মেঘ পাতলা হয়ে আসায় বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করছে চমৎকার কিছু মহাজাগতিক দৃশ্য। সন্ধ্যার পর পরিষ্কার ও ধূলিকণামুক্ত আকাশে শুক্র গ্রহের রাজত্ব, উল্কাপাতের শেষ রেশ, অমাবস্যার অন্ধকার রাত এবং গ্রীষ্মকালীন নক্ষত্রপুঞ্জ দেখা যাবে।

আগস্টের শেষ দুই সপ্তাহে সন্ধ্যার আকাশের প্রধান জ্যোতিষ্ক হবে শুক্র গ্রহ। সূর্যাস্তের পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে পশ্চিম থেকে উত্তর–পশ্চিম দিগন্তে এটি খালি চোখে দেখা যাবে। আগস্টের শেষে শুক্র দিগন্তের নিচে নামতে শুরু করবে, তাই সূর্যাস্তের আধঘণ্টার মধ্যে পশ্চিম দিকে খোলা জায়গায় দেখতে হবে। ঢাকার আলোদূষণেও এর চমক ধরা পড়বে।

১৬ আগস্টের পর চাঁদ ক্ষীয়মাণ দশায় প্রবেশ করায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আকাশ থাকবে চাঁদের আলো মুক্ত। ২৮ ও ২৯ আগস্ট অমাবস্যার নিকষ কালো রাত এবং ৩০-৩১ আগস্ট সন্ধ্যায় পশ্চিম দিগন্তে শুক্রের নিচে দেখা যাবে অতি সরু বাঁকা চাঁদ। এই অন্ধকার আকাশে বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি, তারাগুচ্ছ ও নেবুলা দেখার সেরা সুযোগ।

১২-১৩ আগস্ট সর্বোচ্চ সক্রিয়তা পার হলেও ২৪ আগস্ট পর্যন্ত পারসেইড উল্কাপাত সক্রিয় থাকে। ১৬ থেকে ২২ আগস্টের মধ্যে সন্ধ্যার পর উত্তর-পূর্ব আকাশে দু-একটি উজ্জ্বল ফায়ারবল দেখা যেতে পারে। অন্ধকার আকাশে এগুলো আরও স্পষ্ট দেখাবে।

রাত ৮টার পর মেঘমুক্ত আকাশে মাথার ওপরে রাজত্ব করবে 'সামার ট্রায়াঙ্গেল'। ভেগা, আলটায়ার ও ডেনেবে তারা মিলে তৈরি এই বিশাল ত্রিভুজ এবং দক্ষিণ আকাশে লালচে অ্যান্টারেস-সহ বৃশ্চিক ও ধনু নক্ষত্র দেখা যাবে। আলোকদূষণহীন গ্রামে ধনু রাশির পাশ দিয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র খালি চোখে দেখা সম্ভব।

সূত্র: স্কাইম্যাপ, টাইম অ্যান্ড ডেট, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি ডটকম, সাইটেক।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আগস্টের শেষার্ধে আকাশে চমক দেখার অপেক্ষা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল