দিকপাল

আজ মাঠে গড়াচ্ছে লা লিগার নতুন মৌসুম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | ১০:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

আজ মাঠে গড়াচ্ছে লা লিগার নতুন মৌসুম

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগেই আজ মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম (২০২৬-২৭)। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দেপোর্তিভো আলাভেস ও গেটাফে। তবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা তারকা ফুটবলারদের এক সপ্তাহের বাড়তি বিশ্রাম দেওয়ায় দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সমর্থকদের অপেক্ষা কিছুটা বাড়ছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার লিগ অভিযান শুরু হবে আগামী ২৪ আগস্ট এবং রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু হবে ২৩ আগস্ট এলচের বিপক্ষে।

নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে কাকেই নিশ্চিতভাবে এগিয়ে রাখা বেশ কঠিন। গত দুই মৌসুমে শিরোপা হারানোর পর বার্সেলোনার আধিপত্য থামাতে দলটির হটসিটে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে মাস্টারমাইন্ড হোসে মরিনহোকে। পাশাপাশি দুর্বলতা কাটাতে কুকুরেয়া, বার্নার্ডো সিলভা, দিওমান্দে, ইব্রাহিমা কোনাটে, ডামফ্রিজ ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়ে স্কোয়াডের রক্ষণ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী করেছে রিয়াল। অন্যদিকে, হান্সি ফ্লিকের অধীনে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামা বার্সেলোনা স্পেনকে বিশ্বকাপ জেতানো লামিন ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি ও পাউ কুবারসিদের দীর্ঘদিনের রসায়নে অনেকটাই আত্মবিশ্বাসী। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পর ম্যান সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকেও দলে ভেড়ানোর খুব কাছে রয়েছে কাতালান ক্লাবটি।

তবে শিরোপার দৌড়ে সব সময়ই বড় প্রতিপক্ষ হয়ে থাকা ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে এবারও বিবেচনা করা হচ্ছে 'ডার্ক হর্স' হিসেবে। হুলিয়ান আলভারেজ, অ্যালেক্স বায়েনাদের নিয়ে বেশ শক্তিশালী দল সাজিয়েছে তারা। লা লিগার এই মৌসুমের বহু প্রতীক্ষিত প্রথম এল ক্লাসিকো মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে এবং দ্বিতীয় লেগে ২০২৭ সালের ৯ মে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আজ মাঠে গড়াচ্ছে লা লিগার নতুন মৌসুম

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল