সরকারি কর্মঘণ্টা চলাকালে বেসরকারি ক্লিনিকে রোগী দেখার অপরাধে এক সরকারি চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত এবং তাঁর চিকিৎসাসেবার লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত এক আকস্মিক অভিযানে হাতেনাতে ধরা পড়ার পর এ নির্দেশ দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মইনুল হাসান চিশতী সরকারি হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টায় উপস্থিত না থেকে উক্ত ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার পরিচালনা করছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী কর্মঘণ্টা চলাকালীন প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এই চিকিৎসক দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে আসছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলেই এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ কঠোর শাস্তি নিশ্চিত করতে উপস্থিত ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন