১৯৯১ সালে আওয়ামী লীগের ব্যবহৃত ভাষার সঙ্গে বর্তমান বিরোধী দলের নেতাদের বক্তব্য ও ভূমিকার মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল—সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবো না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বর্তমান বিরোধী দলের নেতারা।”
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই সনদ নিয়ে গুঞ্জন ও সমালোচনার জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন তথ্য রটিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। প্রকৃতপক্ষে, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন কৃত্রিমভাবে চাপিয়ে দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি যেসব জায়গায় একমত হতে পারেনি, কেবল সে বিষয়গুলোতেই নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকারের প্রতি বিএনপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
বিরোধী দলগুলোকে রাজপথে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, রাজপথে আন্দোলন করা রাজনৈতিক অধিকার হলেও কোনো অবস্থাতেই যেন পরিস্থিতি সংঘাতের দিকে না যায়। সংবিধান বা শাসনব্যবস্থার পরিবর্তন—সংবিধান সংশোধন কমিটি গঠন হবে নাকি সংস্কার পরিষদ থাকবে, তা সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা উচিত। অনাকাঙ্ক্ষিত সহিংস ও হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেবে।
সভায় উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিম উপায়ে সংসদ ভবনের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চর্চার ধারা বজায় রাখতে সরকারকে সহায়তা করবে এবং কার্যকর সংসদ ও গণতান্ত্রিক আলোচনার মাধ্যমেই বৈষম্যবিরোধী শহীদদের আত্মত্যাগ সফল হবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন