দিকপাল

মিরপুর কলেজের দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা ২ জন নিহত, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ০৫:০৬ পি এম | প্রিন্ট সংস্করণ

মিরপুর কলেজের দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা ২ জন নিহত, আহত ৮

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে অন্তত দুইজন নিহত এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় সরকারি টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য পাওয়ার আশায় দুপুরের দিকে সাধারণ মানুষ মিরপুর কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করেই পুরোনো প্রাচীরটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় উদ্ধার করা গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা অপর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) মৃত্যু নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে দুইজন মারা গেছেন এবং সাত-আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দেয়ালটি কীভাবে এবং কেন ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিরপুর কলেজের দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা ২ জন নিহত, আহত ৮

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে অন্তত দুইজন নিহত এবং আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় সরকারি টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য পাওয়ার আশায় দুপুরের দিকে সাধারণ মানুষ মিরপুর কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করেই পুরোনো প্রাচীরটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় উদ্ধার করা গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নাছিমা বেগম মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা অপর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) মৃত্যু নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসে দুইজন মারা গেছেন এবং সাত-আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দেয়ালটি কীভাবে এবং কেন ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত চলছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল