দিকপাল

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬ | ০৫:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী আজ ২২ জুলাই (বুধবার ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে তাঁর বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন প্রচারমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে নিয়ে নারী কেলেঙ্কারি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা মিললে আজ নির্বাহী পরিষদ এই চরম সিদ্ধান্ত ঘোষণা করে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২২ জুলাই ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী আজ ২২ জুলাই (বুধবার ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে তাঁর বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন প্রচারমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে নিয়ে নারী কেলেঙ্কারি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়লে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা মিললে আজ নির্বাহী পরিষদ এই চরম সিদ্ধান্ত ঘোষণা করে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল