দিকপাল

ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা আইআরআইর

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ০৪:২২ পি এম | প্রিন্ট সংস্করণ

ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা আইআরআইর

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য এক কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানপন্থি এই সংগঠনটি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তাকে হত্যা করতে সক্ষম ব্যক্তি বা গোষ্ঠীকে এই অর্থ প্রদানের কথা জানায়।

সংগঠনটির দাবি, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকে এই ১ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান ট্রাম্পকে হত্যা করবে, তারাই এই অর্থ পাবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় পাবে না।’

সংগঠনটি তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবেও উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প মন্তব্য করেন যে, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল–মুহান্দিসকে হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকেই কেন্দ্র করে আইআরআই তার মাথার জন্য এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা আইআরআইর

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল