রাতভর টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে বহু সড়ক। দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। পরিস্থিতির কারণে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত অবিরাম বৃষ্টিতে গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, শেওড়াপাড়ার মনিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়ক এবং মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়ও বড় ধরনের বিঘ্ন ঘটে।
শেওড়াপাড়ার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের সড়ক এবং আশপাশের অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকায় অভিভাবকদের অনুরোধের পর শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ রোববারের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে রাজধানীর সর্বোচ্চ বৃষ্টিপাত। সকাল গড়ানোর সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দীর্ঘ সময় স্থায়ী হয়। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন