দিকপাল

বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬ | ০৬:০৩ পি এম | প্রিন্ট সংস্করণ

বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে স্থগিত পরীক্ষার নতুন সূচি পরে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১২ জুলাই ২০২৬

বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে স্থগিত পরীক্ষার নতুন সূচি পরে প্রকাশ করা হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল