দিকপাল

সাইবার হামলায় বিপাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬ | ১২:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ

সাইবার হামলায় বিপাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটি জানিয়েছে, তাদের একটি সরকারি ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ বা সাইবার হামলা হয়ে থাকতে পারে। কারণ, তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো কিছু বিতর্কিত ইমেইলে ম্যাচের রেফারিংয়ের কঠোর সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে একসময় মিশরের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। তবে ম্যাচের শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচে ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৮৪তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসি গোল করে দলকে সমতায় ফেরান এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোলটি করেন।

ম্যাচ শেষে অবশ্য মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার কাছে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং অন্যান্য কর্মকর্তাদের বিশ্বকাপ থেকে অপসারণের দাবি জানায়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই উত্তেজনার মাঝেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'লা কায়ে' জানায়, এএফএর অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একাধিক বার্তায় দাবি করা হয়—‘আর্জেন্টিনা প্রকৃত অর্থে জয় পায়নি এবং ম্যাচের ফল দুর্নীতিগ্রস্ত রেফারির সিদ্ধান্তের কারণে এসেছে।’ ওই ইমেইলগুলোতে আর্জেন্টিনার জয়ের সমালোচনা করে উল্টো মিশরের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করা হয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই বিভ্রান্তিকর ইমেইল পাঠানোর সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে।

ঘটনার পর এক জরুরি বিবৃতিতে এএফএ জানায়, ‘আমরা জানতে পেরেছি যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট থেকে এমন কিছু বার্তা পাঠানো হয়েছে, যা আমাদের টিমের পক্ষ থেকে তৈরি বা অনুমোদিত নয়।’ সংস্থাটি সবাইকে সতর্ক করে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে আমাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া অস্বাভাবিক কোনো ইমেইল, বিশেষ করে যেগুলোতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো দয়া করে উপেক্ষা করুন।’

এএফএ আরও নিশ্চিত করেছে যে, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের জোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে এবং সাইবার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১১ জুলাই ২০২৬

সাইবার হামলায় বিপাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল