দিকপাল

স্বস্তির খবর দক্ষিণাঞ্চলে কমছে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬ | ১২:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

স্বস্তির খবর দক্ষিণাঞ্চলে কমছে বৃষ্টি

দেশের দক্ষিণাঞ্চলে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। আজ শনিবার (১১ জুলাই) থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে এবং নতুন করে পাহাড়ধস বা জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ ব্রিফিংয়ে এই স্বস্তির তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা এখন অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের দিনগুলোর তুলনায় বেশ কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও হ্রাস পাবে।

তবে দেশের অন্যান্য অঞ্চলের পূর্বাভাস দিতে গিয়ে তিনি বলেন, আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাজধানী ঢাকার বিষয়ে তিনি জানান, ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও নতুন করে অতিভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।

উজানের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে আবহাওয়া অফিস জানায়, ভারতের উজান এলাকায় বর্তমানে অতিভারী বৃষ্টিপাত না থাকায় বাংলাদেশের নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই।

এছাড়া সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে তা তুলে নেওয়া হতে পারে। সাগরে থাকা ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১১ জুলাই ২০২৬

স্বস্তির খবর দক্ষিণাঞ্চলে কমছে বৃষ্টি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল