বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, মেটা ও টেলিনর লিনক্সের সহযোগিতায় চালু হওয়া এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা ডেটা শেষ হওয়ার পরও ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে তারা কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন, যদিও পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য নতুন ডেটা প্যাকেজ কিনতে হবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, মানুষের ডিজিটাল জীবনধারা যত বিস্তৃত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার প্রয়োজনও তত বাড়ছে। তাঁর মতে, নতুন এই সুবিধা ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকদের ইনস্টাগ্রামে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন