দিকপাল

ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের-জুমার পদত্যাগ

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ০৯:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের-জুমার পদত্যাগ

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা পৃথক ফেসবুক পোস্টে সংগঠনটি থেকে পদত্যাগ ও তা শহীদ ওসমান হাদির ওয়ারিশদের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

Fb Post

আজ বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার মূল দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে তিনি তা সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হলেও দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি তাঁর পোস্টে লেখেন, ‘আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) থাকায় ওই হিসাবগুলো ব্যতীত তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব আর্থিক হিসাব-নিকাশ খুব দ্রুতই জনসমক্ষে প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ইনসাফের লড়াই ও দেশের সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্নকে এগিয়ে নিতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের-জুমার পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল