দিকপাল

মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ০৭:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশের নারীশিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মেয়েদের স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তিতে বিশেষ বৃত্তি বা স্কলারশিপ দেওয়ার উদ্যোগও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। আজ বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারীশিক্ষার পাশাপাশি নারী এম্পাওয়ারমেন্ট বা অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করতে ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত ফ্রি করেছিলেন। বর্তমান সরকার সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সংসদ গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও যোগ করেন, অনার্স পর্যন্ত নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার পাশাপাশি তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে বিশেষ স্কলারশিপ দেওয়া হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সরকার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

সংসদের সব সদস্যকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১ কোটি ২০ লাখের মতো শিক্ষার্থীর সবার কাছেই এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল