দিকপাল

ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | ১০:২২ এ এম | প্রিন্ট সংস্করণ

ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
ছবি: সংগৃহীত

অবিরাম ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের (যেমন পাহাড় ধস ও আকস্মিক বন্যা) উচ্চ ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে এবং জেলার বিভিন্ন ভেতরের ও সংযোগ সড়কগুলোতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান এই বিরূপ আবহাওয়া এবং যেকোনো ধরনের বড় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনা করে স্থানীয় জনসাধারণ ও ঘুরতে আসা পর্যটকদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে বান্দরবানের সব ধরনের পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নৌপথ বা নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর, গাইডসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ট্যুর অপারেটর, হোটেল-মোটেল মালিক এবং স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসরত ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের যেকোনো জরুরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

অবিরাম ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের (যেমন পাহাড় ধস ও আকস্মিক বন্যা) উচ্চ ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে এবং জেলার বিভিন্ন ভেতরের ও সংযোগ সড়কগুলোতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান এই বিরূপ আবহাওয়া এবং যেকোনো ধরনের বড় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনা করে স্থানীয় জনসাধারণ ও ঘুরতে আসা পর্যটকদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে বান্দরবানের সব ধরনের পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নৌপথ বা নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর, গাইডসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ট্যুর অপারেটর, হোটেল-মোটেল মালিক এবং স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসরত ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের যেকোনো জরুরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল